শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়িতে আশ্রয়ন প্রকল্প ঘর দেওয়ার নামে প্রতারনা অভিযোগে দুই যুবক আটক

১০০

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়ির গুইমারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের নাম দিয়ে প্রধানমন্ত্রীর উপহার (আশ্রয়ন প্রকল্প)’র ঘর দেওয়ার নামে অসহায়দের নিকট থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে আটক করে এলাকাবাসী।

মঙ্গলবার (০২ আগস্ট) গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়ার হাড়ভাংগা নামক এলাকা থেকে ঘর দেওয়ার নামে টাকা চাইলে এলাকাবাসী হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। এসময় তাদের কাছে তৈরিকৃত আশ্রয়ন প্রকল্পের ঘরের ফরম, লিফলেট সহ বিভিন্ন লোকের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড সহ ছবি পাওয়া যায়।

আটক দুই যুবক পার্শ্ববর্তী মাটিরাংগা উপজেলার সদর এলাকায় বসবাস করে এবং প্রতারক চক্রের সদস্য হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছে বলে স্বীকার করেছে। প্রতারক ব্যক্তিরা হচ্ছে মাটিরাঙ্গা উপজেলার হেলাল উদ্দিনের ছেলে নাঈম উদ্দিন সাকিব এবং একই উপজেলার ৪নং আর্দশগ্রামের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সালমান। তারা নিজেরদের পার্বত্য জেলা পরিষদের অফিস সহায়ক বলে পরিচয় দেয়।

আবার গুইমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা ষাট হাজার টাকায় ঘর গুলো তাদের কাছ থেকে কিনতে চায় এমন উদ্ভব কথা বলেও সাধারন জনগনকে বিব্রতকর করে। আটককৃতদের নামে কৌশল অবলম্বন করে ঘর পাইয়ে দেওয়ার অজুহাতে স্থানীয়দের নিকট থেকে মোটা অঙ্কের টাকা তুলে আত্মাসাতের অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। তাদের দাবি এরা দুই জন মূলত প্রতারক চক্রের সদস্য।

ভুক্তভোগী রাসনা বেগম জানান, প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার কথা বলে মাটিরাঙ্গা উপজেলার এই দুই প্রতারক টাকা দাবী করে। অর্থ না দিলে ঘর বরাদ্দ দেওয়া হবে না বলে জানান তারা। তিনি বিষয়টি শুরুতে বুজতে না পেরে বিশ হাজার টাকা দিয়েছেন তাদের। এছাড়াও ইতিমধ্যেই সাইফুল ইসলাম, হোসেন আহাম্মদ ভুইয়া, শান্তা আক্তার, হোসনা বানুসহ হতদরিদ্র নিরীহ মানুষের কাছ থেকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার প্রতিশ্রুতিতে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, ইউপি সদস্য দিদারুল আলম, উশ্যেপ্রু মারমা, ইখতেয়ার উদ্দিন পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌম ও স্থানীয় জনপ্রতিনিধি, সর্দার, সাংবাদিকরা উপস্থিত হন। পরে খবরটি ছড়িয়ে পড়লে ঘটনার সাথে জড়িত প্রতারক চক্রের সদস্যদের স্বজনরা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তারা সামাজিক ভাবে বিষয়টি মিমাংসা করতে জোর প্রচেষ্টা চালান।

এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, প্রতারণার মাধ্যমে অর্থ আত্মৎসাতের কারনে দুজনকে আটক করা হয়েছে। তাদের নামে মামলা হয়েছে।

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) রক্তিম চৌধুরী জানান, আশ্রয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।