শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

ভোলায় গুলিতে নিহত বিএনপি নেতা হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯৮

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

ভোলায় গুলিতে নিহত বিএনপি নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ির বিএনপি । মঙ্গলবার (২আগস্ট) দুপুরে পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী জেলা শহরের কলাবাগানস্থ মিল্লাত চত্বর থেকে মিছিল আকারে আদালত সড়কের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়। পরে এক সময় পুলিশের সাথে ধাক্কা-ধাক্কি ও হাতাহাতির এক পর্যায়ে কয়েক দফা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সমাবেশ করে নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হয়৷

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া অবৈধ সরকারের পতন ঘটিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমসহ বিগত দিনে খুন ও গুম হাজারো নেতাকর্মীদের রক্তের ঋণ শোধ করা হবে। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, ক্ষমতা চিরস্থায়ী না। কাজে যার নির্দেশে গুলি করছেন, এক সে গুলির হিসাব দিতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলসহ প্রমূখ৷

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে গত রোববার (৩১জুলাই) ভোলা জেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশে করে। বিএনপির দাবি, পুলিশের গুলি ও নারকীয় তাণ্ডবে বিএনপি নেতা আব্দুর রহিম শাহাদাত বরণ করেছেন এবং আহত হয়েছেন আরও শতাধিক নেতা-কর্মী।