শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

রাঙ্গামাটিতে করাতকল সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার ও শপথ গ্রহণ

১১৮

॥ মোহাম্মদ আজিজুল ইসলাম ॥

রাঙ্গামাটি করাতকল ও কাঠ পরিবহন শ্রমকি কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’র ৮ম কার্যকরী পরিষদের দায়িত্বভার ও শপথ গ্রহণ এবং একই সাথে সমিতির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান সমিতির উপদেষ্টা ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দীন।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় রাঙ্গামাটি জেলা সমবায় অফিসার কেপায়েত উল্লাহ, সদর উপজেলা সমবায় অফিসার আশীষ কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও সমিতির নব নির্বাচিত সভাপতি মোঃ মমতাজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক মহিউদ্দীন পেয়ারু সহ সমিতির নব নির্বাচিত সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা, নব নির্বাচিত কমিটির সকলকে শ্রমিকদের কল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানান এবং শ্রমিকদের উন্নয়নে সর্বদা সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।