শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামায় ৫২০ পিস ইয়াবা সহ কুষ্টিয়ার চাঁদ মন্ডল আটক

১০৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

বান্দরবানের লামায় ৫২০ পিস ইয়াবা সহ মোঃ চাঁদ মন্ডল (৩২) নামে কুষ্টিয়া জেলার এক বাসিন্দাকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (০১ আগস্ট) রাত সাড়ে ৮টায় পার্শ্ববর্তী আলীকদম উপজেলা হতে লামা হয়ে ঢাকাগামী হানিফ পরিবহন নৈশ কোচ থেকে লামা পৌরসভার লাইনঝিরিস্থ মোড়ের পৌরসভা টোল আদায় গেইটে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন- কুষ্টিয়া জেলার সদর উপজেলার ২নং বারখাদা ইউনিয়নের বাড়াদী গ্রামের মোঃ গঞ্জের মন্ডল ও মোছাঃ সমেলা খাতুন এর ছেলে মোঃ চাঁদ মন্ডল। আটক চাঁদ মন্ডল লামা থানা হেফাজতে আছে।

লামা থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লামা পৌরসভার লাইনঝিরি মোড়ে থানা পুলিশের উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালায়। এসময় আলীকদম উপজেলা হতে লামা হয়ে ঢাকাগামী হানিফ পরিবহন নৈশ কোচ তল্লাশী চালানো হয়। সন্দেহভাজন হিসাবে মোঃ চাঁদ মন্ডলের শরীর তল্লাশী করলে তার কাছ থেকে নীল রংয়ের পলি পেপারে মোড়ানো ৫২০ পিস ইয়াবা পাওয়া যায়। মাদকদ্রব্য মজুত রাখার অপরাধে তাদের আটক করা হয়। পরে তার বিরু লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

থানা পুলিশের উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, ইয়াবা সহ আটক মোঃ চাঁদ মন্ডলকে থানা হাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে লামা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ইয়াবার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা।