শিরোনাম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজনভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো দেশের কৃষিতেও বিপ্লব ঘটাতে হবে: পার্বত্য মন্ত্রীকাপ্তই গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণবান্দরবানের নাইক্ষ্যংছড়ির হাঙ্গরঘোনায় বিপুল পরিমাণ পরিত্যক্ত ইয়াবা উদ্ধারপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন বান্দরবানবাসীকেবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে যুবক নিহতবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইয়াবা, গাঁজা সহ আটক-১

মাটিরাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ প্রতিষ্ঠান কে জরিমানা

৮১

॥ মোঃআবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

রাত ৮টার পর দোকান খোলা রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মাটিরাঙ্গায় মোট ১০টি প্রতিষ্ঠান কে ১২হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। গতকাল ৩০জুলাই রাত ১০টার দিকে মাটিরাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তৃলা দেব। এ সময় মাটিরাঙ্গা থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপী জ্বালানীর অব্যাহত মূল্য বৃদ্ধিজনিত বিদ্যামান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মাটিরাঙ্গায় রাত ৮টার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণি বিতান, ইত্যাদি বন্ধ রাখার বিষয়ে সতর্কতা জারি করে বার বার নির্দেশনা দেয়া হয়।

এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষে গতকাল রাতে মাটিরাঙ্গা বাজারের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, রাত ৮টার পর দোকান খোলা রাখার অপরাধে ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক ৯টি প্রতিষ্ঠান কে ২৮০০ টাকা একইসাথে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে মহিউদ্দিন সুইটস কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ধারা মোতাবেক ১০ হাজার টাকা সহ মোট ১২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। একই সময়ে তাদের কে ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট তৃলা দেব বলেন, জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।