শিরোনাম
রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

আলীকদমে মায়ানমার থেকে চোরাই পথে আনা গরু টাস্কফোর্স অভিযানে জব্দ

৪০

॥ আলীকদম উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানের আলীকদমে মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ ভাবে আনা ৪৪ টি গরু ও ২৮ টি মহিষ জব্দ করেছে টাস্কফোর্স। রবিবার (৩১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে ৫৭ বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জুলাই শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আওতাধীন নয়াপাড়া ইউনিয়নের শৈলকুঠি রিসোর্ট এর পিছনে বাচামৃত চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চোরাকারবারীরা মিয়ানমারের অবৈধ চোরাই পথে বিপুল সংখ্যক গরু ও মহিষ নিয়ে এসে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট,বিজিবি, পুলিশ এবং আনসার সদস্য নিয়ে গঠিত একটি টাস্কফোর্স দল নয়াপাড়া ইউনিয়নের বাচামৃত চর এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা ৪৪ টি গরু ও ২৮ টি মহিষ জব্দ করেন। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু ও মহিষ উক্ত স্থানে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে জব্দকৃত গরু ও মহিষ গুলো বিজিবি আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) সদর দপ্তরে আনা হয়।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) উপ-অধিনায়ক মেজর শাহ মোঃ শাকিল আলম জানান, আটককৃত গরু ও মহিষের বাজার মূল্য আনুমানিক এক কোটি দুই লক্ষ পচানব্বই হাজার টাকা কাছাকাছি। আগামীতে আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে। চোরা চালান বন্ধে ৫৭ বিজিবি বদ্ধ পরিকর।