শিরোনাম
চেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তনখাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছামাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে প্রথম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধনদীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে জসনে জুলুস উদযাপনসাজেকে সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতামূলক সেশন আয়োজন

কাপ্তাই বিএসপিআই পরিদর্শনে বিমান বাহিনীর ট্রেইনি দল

৩৯

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) পরিদর্শন করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ট্রেইনি দল। বুধবার (২৬ জুলাই) বিমান বাহিনীর বেসিক ট্রেইনিরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের অংশ হিসেবে, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেন।

এসময় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন হাওলাদার আগত বিমান বাহিনীর ট্রেইনি টিমের প্রতিনিধি প্রধানকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান।

পরিদর্শনকালে আগত বিমান বাহিনীর ট্রেইনিরা কাপ্তাই বিএসপিআই থেকে বিভিন্ন টেকনোলজির ল্যাব ও ক্লাসের বিভিন্ন প্রকার যন্ত্রপাতি অপারেটিং সংক্রান্ত বাস্তব জ্ঞান আহরণ করেন। অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার জানান,বিমান বাহিনীর ট্টেইনিরা অত্র ইনস্টিটিউটে পরিদর্শনে এসে বিভিন্ন যন্ত্রপাতি অপারেটিং, টেকনোলোজির ভূয়সী প্রশংসা করেছেন।