শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভ্রাম্যমান আদালতের অভিযান : রাজস্থলীতে পঁচা মাছ বিক্রেতাকে জরিমানা

৩৮

॥ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটির রাজস্থলীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে পঁচা মাছ বিক্রি করায় ৩ দোকানীকে ৯০০টাকা জরিমানা করা হয়েছে।

সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর রাজস্থলীর যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। অভিযানকালে রাজস্থলী বাজারের হাসান, অংচাইনু মারমা, সাগর দাশ কে পঁচা মাছ বিক্রয় করায় ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার ছাবেদুল হক রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, মৎস্য ক্ষেত্র সহকারি চিংনুমং মারমা প্রমুখ। মোবাইল কোর্টে সহযোগিতা করেন রাজস্থলী থানার উপ পরিদর্শক সাজ্জাদ হোসেন।