শিরোনাম
রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মাটিরাঙ্গায় ইউপি চেয়ারম্যান কাশেমের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

৪২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ২ নং তবলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভুঁইয়ার বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কালা মিয়াকে অপমান ও তার দূর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের বিরুদ্ধে তদন্ত সাক্ষেপে চেয়ারম্যান পদ হতে অব্যাহতিসহ প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহণের দাবী জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। সোমবার (২৫ জুলাই) সকাল ১১টায় মাটিরাঙ্গার মুক্তিযোদ্ধা চত্বরে আয়োজিত মানববন্ধনে এসব দাবী জানিয়েছে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দ।

খাগড়াছড়ি জেলা ও মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এ মানববন্ধনের আয়োজন করেন।

মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে মানববন্ধনে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রইস উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম, খাগড়াছড়ি জেলা সন্তান কমান্ডের সভাপতি মোঃ হারুন মিয়া, আবুল কাশেম ভুইয়ার ছোট ভাই মোহাম্মদ আলী ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

ঘন্টাব্যাপী মানববন্ধনে বেলছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ রহমত উল্যাহ, গোমতি ইউপি চেয়ারম্যান মোঃ তফাজ্জল হোসেন, বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, তাইন্দং ইউপি চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদার ছাড়াও মুক্তিযোদ্ধা পরিবার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও নির্বাচিত জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করে বলেন, আবুল কাশেম ভুইয়া চেয়ারম্যান হওয়ার পর থেকে সরকারি নিয়ম অনুযায়ী গুচ্ছগ্রামের রেশন বিতরণে কার্ডধারীদের কম দেয়া, দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করা ছাড়াও দূর্নীতি, অনিয়ম, সেচ্ছাচারিতা করে আসছেন এই ইউপি চেয়ারম্যান। অভিলম্বে তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।