শিরোনাম
মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের উদ্ভাবনে প্লাস্টিক বর্জ্য থেকেই জ্বালানি তেল উদ্ভাবনকাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভালংগদুতে উৎসবমূখর পরিবেশে বৈসাব উদযাপনে প্রস্তুতিমূলক সভাপ্রতিটি বোটে পর্যাপ্ত সংখ্যক লাইফ জ্যাকেট থাকা অতি জরুরিপর্যটন খাতে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহনমূলক কাজের মাধ্যমে এই খাতকে শক্তিশালী করবেরাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রী

সভাপতি বিউটি, সাধারণ সম্পাদক বিলকিস

খাগড়াছড়িতে যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত

৪৭

॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥

খাগড়াছড়িতে যুব মহিলা লীগ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে বিউটি রানী ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিলকিস বেগম ও সাংগঠনিক সম্পাদক পদে বিউটি চৌধুরী নির্বাচিত হন।

রবিবার (২৪জুলাই) দুপুরে জেলা শহরে কদমতলীস্থ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের কম্পিউটার ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল।

প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বাংলাদেশ যুব মহিলা লীগ আওয়ামীলীগের একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী অঙ্গ সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুব মহিলা লীগকে জনবান্ধব হয়ে ও বিনাস্বার্থে কাজ করতে হবে।

এ সময় সম্মেলনের উদ্বোধক অধ্যাপক অপু উকিল বলেন, যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে সংগঠনের পতাকাতলে একত্রিত করে সব বাধা জয় করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিসহ সব অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুঁখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

জেলা যুব মহিলাগীগের আহবায়ক বিউটি রানী ত্রিপুরার সভাপতিত্বে ও পিংকি বড়ুয়ার উপস্থাপনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পাজেপ সদস্য শতরূপা চাকমা, শাহিনা আক্তার, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের খাগড়াছড়ি পার্বত্য জেলার ট্রাস্টি রুপনা চাকমা কণি, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বাঁশরী মারমা প্রমুখ ।