শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ির রামগড়ে নিখোঁজের পাঁচদিন পর এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার

৮৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ও মানিকছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ির রামগড়ে নিখোঁজের পাঁচদিন পর এক নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ জুলাই) সকাল দশটার দিকে রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডের পরিত্যক্ত রাইস টনিকের (মদ কারখানা) পরিত্যাক্ত কক্ষ থেকে বিবি খোদেজা বেগম (৫৫) নামের এক মহিলার লাশ উদ্ধার করে পুলিশ। সে রামগড় পৌরসভার ১নং ওয়ার্ডের বল্টু রাম গ্রামের মোঃ নুরুল আলমের স্ত্রী।

খোদেজার বড় ছেলে নুরুল ইসলাম জানান, গত ২০ জুলাই রাতে সবাই ঘুমিয়ে পড়লে সকালে ঘুম থেকে উঠে ঘরে মাকে না পেয়ে সারাদিন আত্নীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও কোথাও তার কোনো সন্ধান না পেয়ে ২১ জুলাই রামগড় থানায় নিখোঁজ ডাইরি (যার ডাইরি নং-৭৬৯) করি। আজ রবিবার (২৪জুলাই) সকালে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুর্গন্ধের সূত্র ধরে রাইস টনিকের (মদ ফেক্টরি) পরিত্যাক্ত একটি রুমে অর্ধগলিত লাশ দেখতে পেয়ে রামগড় থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

রামগড় থানার ওসি মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের খবর পেয়ে আমি পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রামগড় থানায় মামলা প্রক্রিয়া চলছে। মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে বলেও তিনি জানান।