শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন- সীপকস

৪৫

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সম্প্রতি অতি বৃষ্টির কারণে সৃষ্ট ভুমি ধ্বসে ক্ষতিগ্রস্থ এবং ঝুকিপূর্ণ ৩০টি পরিবারকে ত্রান সামগ্রী বিতরণ করেছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস) কাপ্তাই উপশাখা।

রবিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় সীপকস উপশাখা কাপ্তাই সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার কাপ্তাই ওয়াগ্গাছড়া ৪১ বিজিবি সদর দপ্তরে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ অসহায় ৩০টি পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণকালে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো তাদের সহযোগিতা করার জন্য বিজিবি ও সীপকস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা জ্ঞাপন করেন। এবং তাদেরকে চিকিৎসা সহযোগিতার জন্য অনুরোধ জানান।

এসময় সীপকস উপ শাখা কাপ্তাই এর সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার চিকিৎসা সহায়তা প্রদানের জন্য বিজিবি’র যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাবেন বলে তাদেরকে আস্বস্ত করেন।

বিতরণকালীন সময় সীপকস কাপ্তাই উপ শাখার কোষাধ্যক্ষ ডাঃ মাহ্জাবীন মায়িশা এবং সমন্বয়কারী অফিসার ক্যাপ্টেন মুকিত বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন।