শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

রাজস্থলীতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার

১২৮

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রাঙামাটি জেলার রাজস্থলী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা ।

বিশেষ অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, উপজেলা মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক।মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি । উপ-সহকারী কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেমিনারে উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষিত ৫০ জন কৃষক অংশগ্রহন করেন।