শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

দীঘিনালা জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

১৬২

॥ মোঃ সোহেল রানা,দীঘিনালা ॥

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার মৎস্য চাষীদের অংশ্র গ্রহনে জাতীয় মৎস্য উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অঢিটরিয়াম সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাছ চাষী মোঃ বিল্লাল হোসেন এর সঞ্চালনায় উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম। এতে স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা বলেন, দীঘিনালা উপজেলায় ১২শত ৪৩টি পুকুর, ৬১টি ক্রিক বাঁধ পুকুর রয়েছে। বেশিভাগ মৌসুমী পুকুর হওয়া শুকনো মৌসুমে মাছ চাষ করতে না আর বর্ষা মৌসুমে বন্যা পানি অনেক ঢুবে চাষীদের অনেক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ চাষীদেরকে সরকারী ভাবে কোন প্রনোদনা দেয়া হয় না। উপজেলা মাছের চাহিদা রয়েছে ১৮শত মেক্টিক টন, উৎপাদন হয় ১৭শত মেক্টিক টন ঘাড়তি রয়েছে ১শত মেক্টিক টন। খাদ্যের দাম বেশি, স্থানীয় ভাবে মাছের খাদ্য উৎপাদন করতে পারলে দীঘিনালায় মাছে ঘাড়তি থাকবে না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুরে আলম ছিদ্দিকী, উপজেলা মৎস্য সমবায় সমিতির সভাপতি দিপংকর প্রসাদ চাকমা প্রমূখ।
আলোচনা সভায় কৃষি কর্মকর্তা নুর আলম ছিদ্দিকী বলেন, মাছের আমিষ স্বাস্থ্য জন্য কোন ক্ষতি করে না। পুষ্টি চাহিদা পূরনের জন্য বেশি বেশি মাছ চাষ করতে হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাশেম বলেন, অল্প জায়গাতেও পরিকল্পিত ভাবে মাছ করা যায়, সঠিক পরিকল্পনা আস্থা বিশ্বাস থাকলে সকল কাজে সফল হওয়া সম্ভব। প্রশিক্ষন নিয়ে সঠিক ভাবে পরিচর্চা করে মাছ চাষ করলে মাছ চাষে কোন লোকশান নাই। আলোচনা সভাশেষ উপজেলা সফল ৫জন মাছ চাষিকে পুরস্কার বিতরন ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।