শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জুরাছড়িতে সংবাদ সম্মেলন

৪৪

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিখি ॥

জুরাছড়ি উপজেলা মৎস্য দপ্তরের স্থানীয় সাংবাদিকদের নিয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা মৎস্য অফিসে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা মৎস্য কর্মকর্তা মৃনাল কান্তি চাকমা মৎস্য সপ্তাহের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় তিনি বলেন, বিগত সময় মৎস্য চাষীরা মাছ চাষ করত সনাতন পদ্ধতিতে, বর্তমানে বিভিন্ন প্রকল্পের সহায়তায় মাধ্যেমে আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ নিয়ে এখন অনেক চাষী মাছ এবং পোনা চাষের জন্য আগ্রহী দেখাচ্ছে। বর্তমানে মৎস্য বিভাগের পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদানের ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ জনগণও মৎস্যচাষে উৎসাহিত হচ্ছে, ভবিষ্যতে চাষকৃত মাছের দ্বারা জনগণের প্রোটিন চাহিদা পুরণ হবে। প্রশ্নের জবাবে মৎস্য কর্মকর্তা জানান, বর্তমানে জুরাছড়ি উপজেলায় আবাদী পুকুর ১৫৪ টি সহ অনাবাদী প্রায় একশটির অধিক পুকুর রযেছে। শনিবার ২৩ জুলাই থেকে ২৯ জুলাই ২০২২ পর্যন্ত মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে বলে অবহিত করেন।