শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজস্থলীতে মতবিনিময় সভা

৪১

॥ মোঃ আজগর আলী খান ,রাজস্থলী ॥

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে দেশব্যাপি পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ(২৩-২৯ জুলাই)-২০২২। কর্মসূচীর প্রথম দিন শনিবার (২৩ জুলাই ) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা মৎস্য অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর সপ্তাহব্যাপি কর্মসূচী তুলেন ধরে লিখিত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা ছাবেদুল হক বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। ২০২০-২১ অর্থবছরে মাছ উৎপাদনে লক্ষমাত্রা ছিল ৪৫.৫২ লক্ষ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ৪৬.২১ লক্ষ মেট্রিক টন। এ বছরও কাংখিত লক্ষমাত্রা নিয়ে দেশব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে ।

এ বছর মৎস্য সপ্তাহ উদযাপনে ৭ দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ২৪ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধন, আলোচনা সভা ও উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ ও প্রামান্যচিত্র প্রদর্শন করা হবে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে প্রান্তুিক মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা, অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট, গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্যচাষীদের মাছচাষ বিষয়ে পরামর্শ, পুকুরের মাট ও পানি পরীক্ষা, কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ এবং মৎস্যচাষের ওপর মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান রয়েছে। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, অর্থ সম্পাদক আইয়ুব চৌধুরী, মৎস্য বিভাগের কর্মরত ক্ষেত্র সহকারি চিংনুমং মারমা ও অফিস সহকারি বিশ্বজিৎ চাকমা।