শিরোনাম
রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশহালদা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ প্রয়োজনমাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কাপ্তাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে প্রেস ব্রিফিং

৪৩

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২” পালন উপলক্ষে প্রেস ব্রিফিং হয়েছে। শনিবার(২৩জ্লুাই) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান।

তিনি সাংবাদিকদের জানান, এবারের জাতীয় মৎস্য সপ্তাহ প্রতিপাদ্য হলো “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ”। আগামী ২৫ জ্লুাই হতে ২৯জ্লুাই পযন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালী, পোনামাছ অবমুক্তকরণ,মাইকিং করে প্রচারণা, মোবাইল কোর্ট,মৎস্যচাষীদের পুুরস্কার প্রদান ও প্রান্তিক পর্যায়ে চাষীদের নিয়ে মতবিনিময় সভাসহ বিভিন্ন কার্মসুচীর আয়োজন করা হয়েছে।

আগামী (২৫ জুলাই) এক উদ্বোধনী সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, নির্বাহী অফিসার মুনতাসির জাহানসহ বিভিন্ন অফিসারগণ উপস্থিত থেকে বিভিন্ন কার্মসুচী পালন করা হবে বলে প্রেস ব্রিফিং জানানো হয়।