শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

রাঙ্গামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

৩৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

“ নিরাপদ মাছে ভরবো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এ শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিতে (২৩ থেকে ২৯ জুলাই) সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভায় বক্তব্যে রাখেন, রাঙ্গামাটি জেলার মৎস্য অধিদপ্তর কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, জেলার মৎস্য করপোরেশনের ব্যবস্থাপক কমান্ডার মোঃ তৌহিদুল ইসলাম,পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের পরিচালক মোহাম্মদ ইয়াছিন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, করোনার কারণে মৎস্য সম্পদ উন্নয়নে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। ফলে মৎস্য সম্পদ উন্নয়নে বিভিন্ন প্রকল্প কাজ এখনো চলমান রয়েছে। সামনে এ প্রকল্পের কাজ দ্রুত শেষ করা হবে। এতে রাঙ্গামাটি জেলার মৎস্য সম্পদ আরো উন্নত হবে। বক্তারা আরো বলেন, গবেষনা করে মৎস্য উৎপাদন সম্ভব নয়। মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হলে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়াও কাপ্তাই হ্রদের ডেসিং করা হলে মাছের উৎপাদন বাড়বে।#