শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

কাপ্তাইয়ে আশ্রয়ন প্রকল্পের ঘর পাচ্ছে আরো ২৬ পরিবার

৮৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে নতুন ঘর উপহার পাচ্ছে আরো ২৬ পরিবার। তৎমধ্যে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে ২০টি এবং চন্দ্রঘোনা ইউনিয়নে ৬টি পরিবার পাচ্ছে এ ঘর।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, কাপ্তাইয়ে আশ্রয়ন প্রকল্পের ২৬ টি ঘর টেকসই মজবুত। প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে ঘরগুলো নির্মাণে। প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫ শত টাকা। গত একমাস পূর্বে কাজ শুরু হলেও বর্তমানে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ পর্যায়ে। চলতি জুলাই মাসে ঘরগুলো উপকারভোগীদের বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।

আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শনে যান কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। তিনি ঘর গুলোর নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এবং রাইখালীতে নির্মাণাধীন ঘরগুলো অসহায়দের মাঝে শীগ্রই উপহার দেওয়া হবে বলে নিশ্চত করে। তিনি বলেন খুব ভালো মানের নির্মাণসামগ্রী দিয়ে ঘরগুলো তৈরি করা হয়েছে। এবং মনোরম পরিবেশে সকলে মিলে বসবাস করতে পারবে।

রাইখালী মহিলা ইউপি সদস্য মাক্রাচিং মারমা পুতুল বলেন, রাইখালীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পেয়ে আমরা এবং উপকারভোগীরা খুবই আনন্দিত।

রাইখালীতে ঘর উপহার পাওয়া শিব চরন তঞ্চঙ্গ্যা, বান চন্দ্র তনচংগ্যা, পাখি তঞ্চঙ্গ্যা সকলেই জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়ে আমরা খুব খুশি। এবং প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাই আমাদের মতো গৃহহীনদের ঘর উপহার দেওয়ার জন্য।