শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

সেনাবাহিনী দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছে – ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক

৮৮

॥ আকাশ মারমা মংসিং,বান্দরবান ॥

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক বলেছেন, সেনাবাহিনী দেশের জন্য নিরলস কাজ করে যাচ্ছে। দেশের যেকোনো কাজের অগ্রভাগে সেনাবাহিনীর অবদান উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের মিলনায়তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এসব কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলেও সেনাবাহিনীর অবদান অপরিহার্য । সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পার্বত্য অঞ্চলে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যেই আজকের এই সম্মেলন। তাই প্রশাসনের প্রয়োজনীয় সকল সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সেনাবাহিনীও তাদের সকল কাজে সহযোগিতা করার জন্য প্রস্তুত বলে আশ্বাস দেন।

শুরুতেই রিজিয়নের মাঠ প্রাঙ্গনের আকাশের বেলুন উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে বান্দরবানের সেনা রিজিয়ন আয়োজনের সাতটি উপজেলার মৌজার প্রধান হেডম্যান ও সেনা রিজিয়নের মাঝে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এসময় বান্দরবানের অধীনস্থ সাতটি উপজেলার মৌজা প্রধান হেডম্যান এলাকার সমস্যা ও সহযোগীতার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বান্দরবানে ১৭তম বোমাং সার্কেল চিফ রাজা উচ প্রু মারমা বলেন, সেনাবাহিনীর অকৃত্রিম পরিশ্রম ও প্রচেষ্টায় পার্বত্য অঞ্চল আজ সমৃদ্ধশীল। পার্বত্য অঞ্চলের নাগরিক হিসেবে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের দায়িত্ব। দেশের প্রশাসন এবং সরকারের প্রতি আস্থা রেখে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এসময় বান্দরবান ১৭ তম বোমাং সার্কেল চীফ রাজা উ চ প্রু চৌধুরীসহ সকল জোনের জোন কমান্ডার ও রিজিয়নের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।