শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

সাংবাদিক মকছুদ আহমেদকে রাঙ্গামাটি প্রেস ক্লাবের সংবর্ধনা

৮৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

তৃণমূল সাংবাদিকতায় বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড-২০১১ পাওয়ায় রাঙামাটির প্রবীণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদকে রাঙামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩০জুন দুপুরে প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, দৈনিক পূর্বদেশের সম্পাদক আবু তালেব বেলাল, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারন সম্পাদক মোঃ নুরুল আবছার, সাংবাদিক মনসুর আহম্মেদ, ফাতেমা জান্নাত মুমু, উছিংছা রাখাইন কায়েস, দীপ্ত হান্নান, মঈনুদ্দিন বাপ্পী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ সোলায়মান।

আলোচনা সভা শেষে তৃণমূল সাংবাদিকতায় বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড পাওয়ায় একেএম মকছুদ আহমেদকে রাঙামাটি প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।