শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বান্দরবানে দুঃস্থ ও অসহায় পরিবার মাঝে সেনাবাহিনী আর্থিক সহায়তা

৩০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের অসহায় ও দুস্থ পরিবার মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন। রবিবার (২৬ জুন) সকালে বান্দরবান সদর সেনা রিজিয়নের মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের ক্যাপ্টেন নাঈম পারভেজ,জেএসও-২(ইন্ট)।

এসময় সেনা রিজিয়নের উদ্যোগে ৬৫ জন দুস্থ ও অসহায় পরিবার মাঝে মোট ৩ লক্ষ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বক্তব্যে প্রধান অতিথি ক্যাপ্টেন নাঈম পারভেজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যে পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করে আসছে, আজকের এ সহায়তা তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

এ সময় বান্দরবান সেনা রিজিয়নের ক্যাপ্টেন ফয়সাল, জেএসও-৩(এডুকেশন)সহ রিজিয়ন সদর দপ্তর এর কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।