শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

কাপ্তাই নৌ স্কাউটসের ১৭৬তম পারদর্শিতা ব্যাজ কোর্সের মহা তাঁবুজলসা ও সনদ বিতরণ

৩৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

নৌ স্কাউটস কাপ্তাইয়ের ১৭৬ তম পারদর্শিতা ব্যাজ কোর্সের সমাপনী কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টায় এ উপলক্ষে মহা তাঁবুজলসা ও সনদ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম অধিনায়ক ও নৌ স্কাউটস জেলা কমিশনার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী।

এসময় কাপ্তাই জেলা নৌ স্কাউটস জেলা সচিব ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের অধ্যক্ষ লেফটেন্যান্ট কমান্ডার এম রকিবুল হাসান সরকার, নৌ আঞ্চলিক স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার প্রোগ্রাম ও বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম (লিডার ট্রেনার) সহ বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এতে ৪০জন প্রশিক্ষণার্থী ৭জন প্রশিক্ষক ও ৬জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।