শিরোনাম
মাটিরাঙ্গায় সফল সমবায়ী ও শ্রেষ্ঠ সমিতিকে সম্মাননা, তিন সদস্যকে ঋণ প্রদানদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে ঐক্যবদ্ধ থাকুন, মাটিরাঙ্গায় বিএনপি’র কর্মসূচিরাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি চিংকিউ রোয়াজা গ্রেপ্তাররাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিতকাপ্তাইয়ে জাতীয় যুব দিবসের সমাপনীতে ঋণে চেক বিতরণজিয়াউর রহমান দেশে রক্তপাতহিন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেনকাপ্তাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনমাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনরাঙ্গামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, পতাকা উত্তোলন করেনি বহু প্রতিষ্ঠানবান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !

এবার রাঙ্গামাটির রাজস্থলীতে বন্দুকযুদ্ধে নিহত -১

৩৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের ওগারি পাড়ায় অস্ত্রধারী দুই দলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটলে এক অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে এঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজস্থলী উপজেলা সদরের কাছাকাছি ২নং গাইন্দা ইউনিয়নের ওগারি পাড়ায় অস্ত্রধারী দুই দলের মধ্যে প্রচন্ড গোলাগুলি হয়। এসময় বন্দুকযুদ্ধে সুজন চাকমা নিহত হয়। পরে স্থানীয়রা নিহতের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ শনিবার সকাল ৮ টায় ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে তারা কোন দলের তা জানা যায়নি।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।