শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির মাটিরাঙ্গায় খাল থেকে মাটি কাটার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরু

মহালছড়িতে সিএনজি ও মাহিন্দ্র মালিক সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

৩৫

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে সিএনজি ও মাহিন্দ্র মালিক সমিতির ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার(২৪ জুন) সকাল ১০ থেকে শুরু হয়ে একটানা বিকাল ৩ টায় ভোটগ্রহন শেষ হয়।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মহালছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন। ১৭ জন প্রতিদ্বন্ধি প্রার্থীকে সমিতির ২০৩ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহন শেষে ভোট গণনা শুরু হয়।

সভাপতি পদে বিপুল চৌধুরী ছাতা প্রতীক নিয়ে ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি পেয়েছেন ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আরবেন চাকমা বটগাছ প্রতীক নিয়ে ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্ধি শফিকুল ইসলাম পেয়েছেন ৭১ ভোট। কোষাধ্যক্ষ পদে স্বপন জ্যেতি চাকমা বাই সাইকেল প্রতীক নিয়ে ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি মই প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ ভোট। সহ সভাপতি পদে মোকবুল হোসেন আনারস প্রতীক নিয়ে ১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি এবাদ আলী মোমবাতি প্রতীক নিয়ে ৪৬ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে উপন চাকমা, নুকুল চাকমা, মোঃ মামুন মিয়া, সুপন চাকমা বিজয়ী হয়েছেন।