শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাঘাইছড়িতে করেঙ্গাতলী পিকআপ মালিক সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

৭৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

বাঘাইছড়িতে করেঙ্গাতলী পিকআপ মালিক সমবায় সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) সকালে ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, সভায় সঞ্চালন করেন সমিতির সাধারণ সম্পাদক উষাপ্রিয় চাকমা। সভা আরো উপস্থিত ছিলেন সমিতি উপদেষ্টা উপজাতীয় কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি উদয়ন চাকমা, এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির অন্তর্ভুক্ত সকল সদস্যবৃন্দে পাশাপাশি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, আমরা সবাই ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষ। প্রত্যেকে চাই সন্তান-সন্ততি ও পরিবারবর্গের নিশ্চিত, নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করা এককভাবে কঠিন। তাই যৌথভাবে করলে সহজ যে কোন কাজ সম্ভব হয়। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মানে একটি সমম্বিত কাজ। ঝুঁকিহীনতা, সফলতা, নিরাপদবোধ ও সর্বজনীনতার বিবেচনায় সমন্বিত কাজ যেরূপ হয় একক বা ব্যক্তিক কাজ সাধারণত সেরূপ হয়না। তাই আমরা একটি অরাজনৈতিক সমিতি গঠন করার প্রত্যয় ব্যক্ত করি। সমিতির প্রধান দুটি কাজ করবে। প্রথমত আমাদের সকলকে একত্রিত করবে এবং দ্বিতীয়ত সমিতি একটি মজবুত আইনগতভিত্তি তথা প্লাটফর্ম রচনা করবে। তাই গত ১০ জুন ২০২১ ইং সনে করেঙ্গাতলী পিকআপ মালিক সমবায় সমিতি লিঃ গঠন করা হয়।