শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

মাটিরাঙ্গায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল বিষয়ক কর্মশালা

৩১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দিন ব্যাপি সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। সোমবার (৬ জুন) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা)র উপজেলা সমন্বয়ক রুনি চাকমার সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব।

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মিল্টন ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবেলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূলে আইন মেনে চলার পরামর্শ দেন বক্তারা।