শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ

খাগড়াছড়িতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

৮৩

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়ার বাড়ি ও গাড়িতে হামলা-ভাংচুরের প্রতিবাদে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (৬জুন) সকালে জেলা শহরের ভাঙ্গাব্রীজ এলাকার গণপূর্ত অফিসের সম্মুখে এ প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপিসহ, অঙ্গ ও সহযোগী সংগঠন এতে অংশ নেন।

সমাবেশে বক্তারা, হামলার তীব্র নিন্দা ও মামলা গ্রহণ না করার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (৭জুন) সকাল থেকে পরদিন ভোর ২৪ঘন্টা অবরোধ ঘোষনা করেন।

প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় গতকাল থেকে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতায় মানিকছড়ি, দীঘিনালায় দলীয় কার্যালয়ে হামলা করে বাবুছড়া ইউবিয়ন বিএনপি সাধারন সম্পাদক শরীফুল কে মারধর এবং মানিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে।

 

 


অবিলম্বে এসব সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ ও আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানান বক্তারা। অন্যথায় জেলা বিএনপি কঠোর থেকে কঠোরতম আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি করেন।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিঃ সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।