শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

পর্যটকদের পৌঁছে দিচ্ছে পুলিশের পাহাড়ায়

খাগড়াছড়িতে বিএনপির ডাকা ২৪ঘন্টা সড়ক অবরোধ চলছে

১২৯

 ॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়ার বাসায় হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার সড়ক অবরোধ চলছে। মঙ্গলবার (৭ জুন) ভোর ৬টা থেকে এ অবরোধ শুরু হয়েছে।

অবরোধের কারণে জেলা শহরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচগুলো পুলিশি পাহারায় শহরে প্রবেশ করেছে। সাজেকগামী পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে পুলিশের পাহাড়ায়। তবে বেলা বাড়ার বাড়ার সাথে অটোরিক্সা-টমটমসহ কিছু যানবাহনকে চলতে দেখা গেছে।

রাজধানীর মিরপুর-ঢাকা থেকে আসা মোহাম্মদ রাশেদ নামে এক পর্যটক বলেন, খাগড়াছড়িতে যে হরতাল ও অবরোধ আছে, তা আমরা জানি না। কাউন্টার থেকেও আমাদের অবগত বা বলা হয়নি। ভোরে গাড়ি থেকে নামার পর ড্রাইভাররা বলে আজ অবরোধ। আমরা মঙ্গলবার রাত্রে সাজেকে রাত্রিযাপনের জন্য বুকিং করে রেখেছি। এখন কি হবে, কিছুই বুঝতেছি। জানলে আমরা ভ্রমণ বাতিল করতাম।

এদিকে ভোরে জেলা শহরের মহাজনপাড়া এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন বিএনপির নেতাকর্মীরা।

জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম. এন আবছার জানান, তাদের অবরোধ শান্তিপূর্ণভাবে চলছে। তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্র, বিদ্যুৎ, জরুরি পরিবহন ছাড়া কোনো গাড়ি চলতে দেওয়া হবে না।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, অবরোধে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অবরোধে বিপাকে পড়া সাজেকগামী পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে পুলিশের পাহাড়ায়।