শিরোনাম
এক ইঞ্চি জমিরও সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রীহামের উপসর্গ নিয়ে আক্রান্তদের চিকিৎসার যেন ত্রুটি না হয়- পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটির বিলাইছড়িতে ক্রীড়া সরঞ্জাম বিরতণকাপ্তাইয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের অর্থ জরিমানাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধনবিলাইছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপন, র‌্যালী ও আলোচনা সভাকাপ্তাইয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত অবস্থায় লজ্জাবতী বানর উদ্ধারযতো বেশী প্রচার ততো বেশী উপকার: যুগ্ম ও দায়রা জজখাগড়াছড়ির মানিকছড়ি ইউএনও-এসিল্যান্ডকে অপসারণের দাবিলংগদু সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ

‘এসো গান শিখি সংগীত বিদ্যাপীঠ’ এর ৪র্থ সম্মেলন

এবারের কমিটিতে সভাপতি মিলটন, সম্পাদক আশিষ

৪৫

॥ মোঃ আজিজুল ইসলাম ॥

রাঙ্গামাটিতে সংগীত চর্চা এবং নতুন নতুন শিল্পী গঠনের প্রতিষ্ঠান ‘এসো গান শিখি সংগীত বিদ্যাপীঠ’ এর ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫জুন) বিকালে তবলছড়িস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডা. দুলাল দাশগুপ্ত, প্রধান উপদেষ্ঠা এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, আকাশ সংস্কৃতির কারনে দেশের সংস্কৃতি বহুলাংশে চরম আঘাতপ্রাপ্ত হচ্ছে। বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল, লালন ফরিকের গান, আব্দুল হালিমের কালজয়ী সহ আধুনিক গানের হাজারো শিল্পীর রচয়িত গান যেন বাংলার সংস্কৃতিকে আবহমান কাল ধরেই ফুটিয়ে তুলেছে। জীবন্ত ফুটিয়ে তোলা গানগুলো যেন আমাদের ভাষার, সংস্কৃতির রক্ষাকবচ। কিন্তু আজকে নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে দেশের সাংস্কৃতিক সংগঠনগুলো যেন হিমশিম খাচ্ছে। একদিকে আকাশ সংস্কৃতি যেন জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে তেমনি তার পরিধি বাড়াতে অনেকেই যেন তোড়জোর চালাচ্ছে। দেশের শহরে শহরে দেখা যায়, ডিজে পার্টির নামে ভিন দেশের ভিন সংস্কৃতির গান বাজনা নিয়ে ব্যস্ত থাকছে আজকের কিশোর ও যুব সমাজ। তারাই যদি আমাদের দেশের সংস্কৃতির গানগুলো বাজিয়ে শহর, নগর, গ্রামে বেড়াতো তাতে নিজের সংস্কৃতির আরো পরিস্ফুটিত হতো। তাই আমাদের দেশের সংস্কৃতিকে ধরে রাখা খুবই প্রয়োজন। বক্তারা দেশীয় সংস্কৃতিকে ধরে রাখতে এবং তার লালন পালন করতে সকলের সহযোগীতাও কামনা করন। পরে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন সভার সভাপতি এবং প্রধান উপদেষ্টা ডা. দুলাল দাশগুপ্ত।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ডা. দুলাল দাশগুপ্ত, প্রধান উপদেষ্ঠা, বিশ্বজিৎ বড়ুয়া, উপদেষ্টা, মিলটন বড়ুয়া, সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক পাহাড়ের সময়, এবং সভাপতি পার্বত্য সাংবাদিক ইউনিয়নকে সভাপতি, মৃদুল ধর, সিনিয়র সহ-সভাপতি, বিমল বসু, সহ-সভাপতি, আশীষ দেব, সাধারণ সম্পাদক, ভুষণ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, জয়দেব চাকমা, সাংস্কৃতিক সম্পাদক, প্রদীপ ধর, অর্থ সম্পাদক, শেলী নন্দী, মহিলা সম্পাদিকা, ইন্দ্র চক্রবর্তী, প্রচার সম্পাদক, গুনেন্দু বিকাশ চাকমা, সিনিয়র কার্যকরী সদস্য, বাসনা চাকমা, সদস্য করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা ডা. দুলাল দাশগুপ্ত।