শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ পালিত

৩৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। সোমবার (৬ জুন) সকালে জেলা সমাজসেবা আওতাধীন রাঙ্গামাটি শিশু পরিবার সভাকক্ষে ”পুষ্টি, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি ডেইরী ফারমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর আয়োজনে ১-৭ জুন ২০২২ ইং বিনামূল্যে দুগ্ধপান কর্মসূচি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি ডেইরী ফারমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর স্বত্ত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, খাদ্যাভাসের সাথে মেধাবী এবং উন্নত জাতি গঠনের একটি নিবিড় সর্ম্পক রয়েছে। খাদ্যের উপর নির্ভর করে একটি সুস্থ এবং সবল শিশু বেড়ে ওঠে। তিনি বলেন, পুষ্টিহীন শিশুরা মেধাসম্পন্ন হয়ে গড়ে ওঠেনা, তারা মেধাহীন হয়, তখন তারা সমাজের জন্য দেশের জন্য বিশেষ কোন অবদান রাখতে পারেনা। তাই তিনি সরকারের পাশাপাশি সমাজের সকলকে দুগ্ধ এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে মেধাবী জাতি গঠনে অংশ নেয়ার জন্য আহ্বান জানান।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ শিশু পরিবারের সকল শিশুদের বিনামূল্যে দুধ পান করান।