শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

খাগড়াছড়িতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৫১

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে গত ৪জুন জেলা যুবলীগের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে বিএনপি-যুবদল-ছাত্রদলের ন্যাক্কারজনক সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবলীগ, পৌর ও উপজেলা যুবলীগ। সোমবার (৬জুন) সকালে আওয়ামী লীগ কার্যালয় থেকে জেলা যুবলীগ, পৌর ও উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে “আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ” স্লোগানে বক্তারা বলেন, খাগড়াছড়িতে বিএনপিকে অনেক সুযোগ দিয়েছি। জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অনেক বিনয়ের সাথে আমরা তাদের সাথে আচরণ করেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জেলা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমরা খাগড়াছড়ি জেলাকে শান্তি রাখতে চাইলে তারা বিশৃঙ্খলা করতে চাই। এজন্য এখন থেকে প্রতিরোধ নয় প্রতিশোধ নিতে হবে। আগামীকাল খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ ডেকেছে জেলা বিএনপি। আমরা এ অবরোধের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আগামীকাল বিএনপির সড়ক অবরোধে জেলা কার্যালয়ে উপস্থিত থাকার আহবান জানান জেলার নেতৃবৃন্দ।

বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, মংক্যচিং চৌধুরী, নূর হোসেন চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, পার্থ ত্রিপুরা জুয়েল, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ দপ্তর সম্পাদক নুরুল আজম,আওয়ামীলীগ নেতা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এড. আশুতোষ চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, নিলোৎপল খীসা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, সাবেক ছাত্রনেতা টিকো চাকমাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।