শিরোনাম
রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?

কাপ্তাই নতুনবাজার নিয়মবহির্ভূত ও মেয়াদোত্তীর্ণ পশুখাদ্য ঔষধ রাখায় দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

৬৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাইয়ে পশুঔষধ ও মৎস্য খাদ্য ফার্মেসি দোকানে নিয়মবহির্ভূত ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ। রবিবার (৫জুন) দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই নতুনবাজার ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন কাপ্তাই নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান। দু’টি ঔষধ ফার্মাসিতে নিয়ম বহির্ভূতভাবে ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় মৎস্য খাদ্য আইন ও পশু খাদ্য আইনে দু’টি প্রতিষ্ঠানকে ৭হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক হাজারী, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।