শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের স্কিমগুলো যথাসময়ে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিবআসলে দেখার কেউ নেই, এখন ধর্মীয় অনুষ্টানের সময়ও পানি কিনতে হচ্ছেদুর্গম এলাকার মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ সৃষ্টি করতে হবেএশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়েজয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদОткройте для себя мир азарта в Казино Пин-ап с большими деньгами!আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডখাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধনলংগদু রাজনগর বিজিবি জোনের পক্ষে সোলার প্যানেল ও সেলাই মেশিন বিতরণ

মানিকছড়িতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০৪

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

‘একটাই পৃথিবী ও প্রকৃতির ঐকতানে টেঁকসই জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও কারিতাস সিপিপি পিএইপি প্রকল্পের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন র‌্যালী শেষে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস সিপিপি পিএইপি প্রকল্পের মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান’র সভাপতিত্বে র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার সরকার, রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজিত কুমার নাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপম বড়ুয়া, জুনিয়র কর্মসূচী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, অপরিকল্পিত বনাঞ্চল ধ্বংস করা, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলাসহ নানা কারণে বর্তমানে পরিবেশ দূষিত হয়েছে। তাই পৃথিবীতে বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে আমাদের পরিকল্পিত পরিবেশ তৈরি করতে হবে। তাই পরিত্যক্ত ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখতে হবে। এছাড়াও পচনশীল বর্জ্যগুলো জায়গায় এবং যে গুলো পচনশীল নয় সে গুলো আলাদা করে পুড়িয়ে ফেলতে হবে। যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। নদী-নালা খাল-বিলে বর্জ্য ফেলা থরকে নিজেদের বিরত থাকতে হবে। পাশাপাশি মাটি, পানি ও বায়ু দুষণ রোদে সকলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলার পাশাপাশি প্লাস্টিক বা পলিথিন ব্যবহারকে নিরুৎসাহিত করার আহবান জানান বক্তারা।