শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রাজস্থলী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন 

৪৫

॥ মোঃ আজগর আলী খান,রাজস্থলী ॥

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে । বৃহস্পতিবার (২ জুন) সকালে নির্বাচন শুরু হওয়ার পর পরিদর্শন করেন, রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক ,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রেমা তালুকদার ও সাংবাদিক আজগর আলী খান । এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী ,সহকারী শিক্ষক জামাল উদ্দিন , আবুল কাসেম, ইয়াসিকা, জয়া প্রভা তনচংগ্যা, দোলন চৌধুরী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন।

নির্বাচনের মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে ১ বছরের জন্য ৭ জন কাউন্সিলর নির্বাচিত হন। তাদেরকে স্কুলের বিভিন্ন উন্নয়নমূলক কাজে দপ্তর ভাগ করে দেয়া হয়।
বৃহস্পতিবার সকাল থেকে রাজস্থলী সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে ছাত্র-ছাত্রীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ ভোট দেয়। এ সময় প্রার্থীদের পোষ্টার, ব্যানার, ফেস্টুনে সাজানো হয় বিদ্যালয় প্রাঙ্গন। সাধারণ ভোটের মতই ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে নির্বাচিত প্রিজাইজিং অফিসার, পোলিং অফিসার, ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনের সকল আয়োজনের মধ্য দিয়ে প্রতিটি স্কুলে ১ বছরের জন্য৭ জন কাউন্সিলর নির্বাচন করা হয়।
অপর দিকে তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ৫ম শ্রেণির ছাত্রী জানান,এ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জানতে পারছি কিভাবে একটি ভোটগ্রহণ করতে হয়, গোপন কক্ষে কিভাবে ভোট দিতে হয়, ভোট গননা করতে হয়, আঙ্গুলে অমোচনীয় কালী দিতে হয়, আইন-শৃংখলা নিয়ন্ত্রণে রাখতেহয়। নির্বাচিত এ সকল প্রতিনিধি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রতিনিধি হিসেবে তাদের সুবিধা অসুবিধা নিয়ে শিক্ষক মণ্ডলীর সাথে কথা বলতে পারবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম জানান, উপজেলার প্রতিটি বিদ্যালয়ে একযোগে এ নির্বাচন সম্পন্ন হচ্ছে। তবে পাথরবন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিদিষ্ট তারিখের পূর্বে সিলেকসনের মাধ্যমে ষ্টুডেন্ট নির্বাচন করা হয়ছে বলে শিক্ষা অফিসার জানান। সেটা নিয়মবহির্রভুত। ফলে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই গণতন্ত্রের চর্চা করা সম্ভব হচ্ছে। নেতৃত্বের বিকাশ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা শিশুর মনে ইতিবাচক প্রভাব পড়বে। তাদের মধ্যে পরস্পরের প্রতি সম্মানবোধ,অন্যের মতকে গুরুত্ব দেয়াসহ নেতৃত্বের বিকাশ ঘটবে।