শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

রাঙ্গামাটির পুরান পাড়া থেকে ইন্টারনেট ক্যাবল চুরির অভিযোগ

৪৩

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এর পাশর্^বর্তী এলাকা পুরান পাড়া থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ এ ব্যবহৃত অপটিক্যাল ফাইবার চুরির অভিযোগ করেছে ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডর। ডিডিএন রাঙ্গামাটি শাখার ব্রাঞ্চ ম্যানেজার জানান আমরা দীর্ঘ ১ বছরের অধিক সময় ধরে রাঙ্গামাটি শহরের প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সার্ভিস দিয়ে আসছি। পুরান পাড়া এলাকাটি যেহেতু শহর থেকে বিচ্ছিন্ন দ্বীপ ছিল তাই আমরা ওখানে সার্ভিস দিতে পারিনি। রিজার্ভ বাজারের সাথে সংযোগ সেতু হওয়ার পর পুরান পাড়া এলাকার সর্বস্তরের মানুষের দাবী পুরনের লক্ষ্যে আমরা গত ১ জুন ২০২২ ওখানে ক্যাবল স্থাপন করে গ্রাহক সংযোগ প্রদান করেছি। কিন্তু পরিতাপের বিষয় যে ঐদিন রাত সাড়ে দশটার দিকে কে বা কারা পুরান পাড়া ব্রীজ থেকে আমাদের মেইন সার্ভিস ক্যাবল চুরি করে নিয়ে যায়। প্রয় ৪০০ মিটার ক্যাবল যার বাজার মূল্য আট হাজার টাকা।

তিনি আরো অভিযোগ করে জানান, অত্র এলাকার ডিশ ও অবৈধভাবে ইন্টারনেট সংযোগ প্রদানকারী কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান ঈষ¦ার্নিত হয়ে এমন জঘন্য চুরির কাজটি করিয়েছে।

এটা আমাদের শুধু ব্যবসা নয়, সেবাও বটে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ্য তা বাস্তবায়নে আমরা সর্বদা বদ্ধ পরিকর। সরকারের এই এজেন্ডা বাস্তবায়নে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমরা তার যথাযথ তদন্ত পূর্বক শাস্তি কামনা করছি। এরই প্রেক্ষিতে কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান পুরান পাড়া এলাকা থেকে ইন্টারনেট সার্ভিসের ক্যাবল চুরির অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।