শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

রাজস্থলীতে উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষাথীদের বিদায় সংবর্ধনা

৪০

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি জেলার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত টেক সই সামাজিক প্রকল্প ভূক্ত রাজস্থলী উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়। বিদায় সংবর্ধনায়

বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত বিশ্বের দেশ হিসেবে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেব। এ অজর্ন করতে হলে আমাদেরকে সর্বাগ্রে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। শিক্ষাব্যবস্থার উন্নতির মাধ্যমে আমরা এসব অর্জন পেতে পারি।

এ বিদ্যালয়ে শান্তি-স্থিতিশীলতার রক্ষার পাশাপাশি শিক্ষার নিরাপদ পরিবেশ গড়ে তুলছে। উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে অগ্রণী ভূমিকা রাখে। বিদ্যালয়ে জননিরাপত্তার পাশাাপাশি শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। বিদ্যালয়টির সহকারি শিক্ষক জামাল উদ্দিন সভায় স্বাগত বক্তব্য রাখেন। ছাড়াও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মীনা দেওয়ান, রাজীব কুমার দে, ধনজ্যোতি চাকমা। ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, উম্যানু মারমা, মংসাইনু মারমা, নুসরাত জাহান নিশি, থুইনুমং মারমা প্রমুখ।