শিরোনাম
বান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না

দীঘিনালায় এনজিও লীন‘র পুষ্টি মেলা অনুষ্ঠিত

৪৩

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালায় এনজিও লীন‘র আয়োজনে উপজেলা পুষ্টি মেলায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পুষ্টি মেলা উপলক্ষে ভিটামিন সি সমৃদ্ধ চিত্রাংকন, ভিটামিন সি সম্পকির্ত ফলের রচনা ও পুষ্টি সম্পর্কে বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রচনা প্রতিযোগীতায় অংশ নেয় দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় ও দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়।

চিত্রাংকন প্রতিযোগীতায় অংশনেয় দীঘিনালা মর্ডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মায়াফা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাঁঠালতলী আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়। বির্তক প্রতিযোগীতায় অংশ নেয় দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় ও দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়। বির্তক প্রতিযোগীতায় পুষ্টি খাবার সম্পর্কে কিশোর-কিশোরী মাঝে সচেতনতার পক্ষে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় বিপক্ষে দীঘিনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয়। এতে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় এবং সেরা বক্তা হন ফাহতুন মেহজাবিন কনা।

বিতর্ক প্রতিযোগীতায় মডারেটর হিসেবে ছিলেন উপজেলা শিক্ষা সিনিয়র অফিসার সোনামিত্র চাকমা। বিচার হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা সিনিয়র অফিসার হ্যাপি চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার মোঃ আব্দুল আল মামুম। পরে এনজিও লীন এর দীঘিনালা উপজেলা কো-অডিনেটর সুনয়ন চাকমা সঞ্চালনায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।