শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

জুরাছড়িতে মৎস্য চাষীদের তিনদিনের প্রশিক্ষণের উদ্ধোধন

৫৪

॥ জুরাছড়ি উপজেলা প্রতিনিধি ॥

জুরাছড়িতে পার্বত্য অঞ্চল মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মৎস্য চাষীদের তিনদিনের প্রশিক্ষণ উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে জুরাছড়ি উপজেলা পরিষদ হলরুমে মৎস্য চাষীদের তিনদিনের প্রশিক্ষণ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ। উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন প্রকল্পের মূল্যায়ন কর্মকর্তা হিজবুল বাহার ভূঁঞা।

এসময় জীতেন্দ্র কুমার নাথ বলেন, অনেকে মাছ চাষ করেন, কিন্তু অনেক সময় দেখাযায় সঠিক পদ্ধতির অভাবে চাষীরা ক্ষতি গ্রস্থের স্বীকার হয়ে থাকেন। তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে পারলে কখনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকেনা, তাই সংশ্লিষ্ট মৎস্য দপ্তরের কর্মকর্তাদের সাথে পরামর্শ করে চাষ করার জন্য চাষীদের প্রতি অনুরোধ করেন।

এছাড়াও চাষীদের প্রতি কার্প জাতীয় মাছ আধুনিক পদ্ধতিতে কিভাবে চাষ করতে হয় এসব বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মৃনালকান্তি চাকমা। প্রশিক্ষণ উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন ১ নং জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমা, রিসোর্স কর্মকর্তা মোরশেদুল আলম। আগামী ২রা জুন ২০২২ তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত করা হবে।