শিরোনাম
বান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না

জুরাছড়িতে সখিনা বেগম পেল গৃহনির্মাণের চেক

৮২

॥ স্মৃতি বিন্দু চাকমা,জুরাছড়ি ॥

জুড়াছড়িতে রাঙ্গামাটি জেলা প্রশাসক কর্তৃক বরাদ্ধকৃত গৃহনির্মাণ করার জন্য চেক প্রদান করা হয়েছে। সোমবার (৩০ মে) সকালে সখিনা বেগম কে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ।

সখিনা বেগম একজন বিধবা এবং বয়স্ক মহিলা, তার বিধবা মেয়ে নাতি এবং এক ছেলেকে নিয়ে সখিনার সংসার। গত কিছুদিন আগে কালবৈশাখী ঝরের কারনে তাদের ঘর নষ্ট হয়ে যায়। নতুন করে গৃহ নির্মাণ করার জন্য সখিনা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করলে আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেন।

এছাড়াও জুরাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমন চাকমাকে সখিনা বেগমের নতুন গৃহহীন নির্মাণের লক্ষ্যে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন জীতেন্দ্র কুমার নাথ।

চেক প্রদান কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।