শিরোনাম
রামগড়ে মাদক ও জুয়ার ক্ষতিকর বিষয়ে লিফলেট বিতরণ করলো ছাত্রদলবান্দরবনের রোয়াংছড়িতে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাতের অভিযোগক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

মানিকছড়িতে বিশ্ব তামাক মুক্ত দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

মানিকছড়িতে বিশ্ব তামাক মুক্ত দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্তরে র‌্যালী শেষে টাউন হল সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।

স্যানিটারি ইন্সপেক্টর পুলক চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমও ডা. নাইমুল হক, কৃষি কর্মকর্তা মোঃ হাসিনুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রাশেদ।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের পরিবেশ, অর্থনীতি এবং সমাজের ওপর তামাকের ক্ষতিকর প্রভাব ব্যাপক। আবাদযোগ্য জতিতে তামাক চাষের কারণে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে রয়েছে। বিশেষ করে পার্বত্যঞ্চলের বিভিন্ন স্থানে তামাকের ব্যাপক চাষাবাদ হয়। তামাককের কারণে প্রতিবছর অসংখ্য লোক মারা যাচ্ছে। পাশাপাশি তামাক বা মাদকে আসক্ত হয়ে যুব সমাজ নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। যা সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি স্বরুপ। তাই বর্তমান যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের সকলকে তামাক সেবনকে নিরুৎসাহিত করার পাশাপাশি সকলে ঐক্যবদ্ধ মাদক বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।