শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

খাগড়াছড়িতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে

৩৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

পুলিশের ব্যারিকেড ভেঙ্গে খাগড়াছড়িতে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে খাগড়াছড়িতে জেলা যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিভিন্ন শাখার নেতাকর্মীরা মিছিলে নিয়ে আদালত সড়ক এলাকায় জড়ো হতে থাকে।

শনিবার (২৮মে) সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি বের করার প্রস্তুতি নেয়। কিন্তু পুলিশ বাঁধা ও ব্যারিকেড দিয়ে রাখে। এক পর্যায়ে মিছিলটি পুলিশের ব্যারিকেড ভেঙ্গে স্মরণকালের বিশাল মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ফের আদালত সড়কে সমাবেশ করে।

সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলমের সঞ্চালনায় খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

সমাবেশে নির্বাচন কমিশনকে পদত্যাগ করে জনতার কাতারে আসার আহবান জানিয়ে বক্তারা বলেন, প্রধান নির্বাচন কমিশনার আর দিনের ভোট রাতে হবে না এমন প্রতিশ্রুতি দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বিগত দিনের ভোট রাতে হয়েছে। আপনার কমিশন এই সরকারের তল্পিবাহক। আপনার অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নিবে না। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বাঁধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আজকের মত আগামীতেও পুলিশের কোন বাঁধা খাগড়াছড়ির বিএনপির নেতাকর্মীরা মানবে না। যেখানে বাঁধা হবে সেখানেই লড়াই হবে।

এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুরি রব রাজা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুলাহ আল নোমান সাগর প্রমুখ।