শিরোনাম
বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোন

কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন

স্বতন্ত্র প্রার্থী বিপ্লব মারমা’র কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ

৪১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা পোষ্ঠার ও ব্যানার লাগাতে গিয়ে হামলার স্বীকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৮মে) স্বতন্ত্র প্রার্থী সাবেক জাতীয় ফুটবলার বিপ্লব মারমা তার সমর্থক ও কর্মীর ওপর হামলা করেছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করে। লিখিত অভিযোগ সুত্রে জানাযায়,শুক্রবার প্রতীক বরাদ্দ হওয়ার পর,পর তার কর্মী ও সমর্থকরা নির্বাচনী পোষ্ঠার ও ব্যানার লাগাতে যায়। এসময় প্রতিপক্ষ সরকার দলের সমর্থক ছেলেরা তার ব্যানার, পোস্টার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। তাঁর কর্মী আফজাল হোসেন ও ইমাম হোসেনকে মেরে জখম করারও লিখিত অভিযোগ করেন। মটরসাইকেল মহড়া করে বারঘোনিয়া, কাটাপাহাড়, কয়লারডিপু, রেশমবাগান তনচংগ্যা পাড়া, কলাবাগান ও থানাঘাট এলাকায় এসে আমার নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে বলে উল্লেখ করেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী মোঃ আক্তার হোসেন মিলন বলেন, গতকাল (শুক্রবার) রাতে ঢাকা ছিলাম, আজ সকালে এসেছি। গতকাল আমার কর্মীরা পোস্টার লাগিয়েছেন বিভিন্ন ওয়ার্ডে কিন্তু কারো কোন পোস্টার, ব্যানার ও ফেস্টুন কেউ ছিঁড়ে নাই এবং কাউকে মারধর করে নাই। প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না। জনগণ যদি ভোট কেন্দ্রে না আসে তাহলে কাকে নিয়ে নির্বাচন করবো। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হউক আমার দল আওয়ামী লীগ যেমন প্রত্যাশা করে, তেমনি চাই জনগণের অংশগ্রহণমূলক একটি সুষ্ঠু নির্বাচন। অভিযোগটি মিথ্যা বলে তিনি উল্লেখ করে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, শনিবার সকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি আবেদন করেছেন। এ বিষয়ে নির্বাচনে দায়িত্বপালনকারী আচরণবিধী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানকে অবহিত করা হবে বলে জানান।