শিরোনাম
বান্দরবানের আলীকদমে বিদ্যালয়ের মেরামত কাজে লক্ষ লক্ষ টাকা লোপাট !অবশেষে চিকিৎসাধীন পুরোহিতের মৃত্যুতে শোকপার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না

দীঘিনালায় জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

৪০

॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥ 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন(সেনানিবাস) কর্তৃক জোন কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) বিকাল সারে ৩ টায় এ টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের সদ্য যোগদানকৃত ৪ ই বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রুমন পারভেজ, পিএসসি, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।

ফাইনাল খেলায় বোয়ালখালী ও মেরুং ইউনিয়ন অংশ নেয়।

ফাইনালে বোয়ালখালী  ইউনিয়ন একাদশ ৪টি গোল করে চ্যাম্পিয়েন শিরোপা অর্জন করে। অপরদিকে মেরুং ইউনিয়ন কোন গোল করতে পারেনি।

প্রধান অতিথি জোন অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি বিজয়ী হাতে চ্যাম্পিয়ন ট্রফি ক্রেস তুলে দেন।

এ সময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জোনাল স্টাফ অফিসার মেজর মির্জা মেহেদী আসলাম বেগ, জোন মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ শাহনেওয়াজ, দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী- ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান সহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।