শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

লামায় জনশুমারী ও গৃহগণনা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৫০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

দেশে ষষ্ঠ “জনশুমারি ও গৃহগণনা-২০২২” শুরু হতে যাচ্ছে। দেশব্যাপী একযোগে এই জনশুমারির তথ্য সংগ্রহ করা হবে আগামী ১৫ থেকে ২১ জুন। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে নির্ভুল ও বিশ্বমানের পরিসংখ্যান প্রণয়নে প্রথমবারের মত দেশে “ডিজিটাল জনশুমারি” পরিচালিত হবে। এই জনশুমারিতে জিআইএস (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম) ভিত্তিক ডিজিটাল ম্যাপ ব্যবহার করা হবে। ডিজিটাল ডিভাইস ট্যাবলেটের মাধ্যমে একযোগে বাংলাদেশের সব খানা ও গৃহের তথ্য সংগ্রহ করা হবে।

সোমবার (২৩ মে) সকালে বান্দরবানের লামা উপজেলায় স্থায়ী শুমারী/জরিপ কমিটির অবহিতকরণ সভায় এতথ্য জানানো হয়। সভায় বলা হয় লামা উপজেলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে উপজেলা শুমারী সমন্বয়কারী ১জন, ৬ জন জোনাল অফিসার, ৭৫ জন সুপারভাইজার ও ৪৩৬ জন গণনাকারী জনশুমারী ও গৃহগণনায় দায়িত্ব পালন করবেন। গণনাকারী মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ করবেন।

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার। সভায় অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা প্রমূখ। সভায় মূল বিষয়বস্তু উপস্থাপনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম। তিনি সকল দপ্তরের নিকট কাক্ষিত সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন। এ সময় সকল ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।