শিরোনাম
খাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীও

কাপ্তাইয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের করণীয় শীর্ষক সভা ও পুরস্কার বিতরণ

৩২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে খতিব ও ইমামদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ মে) সকাল ৯ টায় কাপ্তাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশন( ইফা) রিসোর্স সেন্টারের অনুষ্ঠিত হয়। মডেল কেয়ারটেকার মাওলানা সোলাইমানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন কাপ্তাই ইফার এফ,এস মুহাম্মদ নুরুন নবী।

ইফা, কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মুনতাসির জাহান।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধে সকল ইমাম মসজিদের খুতবায় সচেতন করলে সমাজ থেকে সন্ত্রাস- জঙ্গীবাদ দূর হবে। তিনি আরোও বলেন, এ বিষয়ে অতীতে মসজিদের ইমাম ও খতিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বক্তব্য দেন ইফার কেয়ারটেকার সিরাজুল ইসলাম, হাফেজ জালাল উদ্দিন ও আবদুল সালাম।

এসময় ইফা পরিচালিত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের সকল শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। পরে ইফার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হামদ, নাদ, গজল ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।