শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটিতে প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস পালিত

৩৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

প্রতি বছরের মতো এবারও আর্ন্তজাতিক প্রসবজনিত ফিস্টুল নির্মূণ দিবস পালিত হয়েছে। “মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করি, কমিউনিটিকে সচেতন করি, প্রসবজনিত ফিস্টুলা মুক্ত করি” এ প্রতিপাদ্যে দিবসটি পালন করেছে আয়োজকরা। সোমবার (২৩ মে) দুপুরে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ’র আয়োজনে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে দিবসটি ঘিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা এসআরএইচআর অফিসার ডা. স্বর্ণা বাড়ৈ’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বাস্থ্য পরিচালক ডা. নিতিশ চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডা. আরেফিন আজিম, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও মোঃ শওকত আকবর, শিশু বিশেষজ্ঞ ডা. এমএ আব্দুল হাই, গাইনি বিশেষজ্ঞ ডা. তাহমিনা দেওয়ান, ইউএনএফপিএ’র ফিল্ড অফিসার সুমন চাকমা, এসিস্টেন্ট ফিস্টুলা ফিল্ড কো-অরডিনেটর তটিনী চাকমা। অনুষ্ঠানে হাসপাতালের স্বাস্থ্য সহকারী নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশে দিন দিন প্রসবজনিত ফিস্টুলা রোগীর সংখ্যা বাড়ছে। এ রোগে আক্রান্ত নারীদের শারীরিক সমস্যার পাশাপাশি সামাজিকভাবেও অবহেলা এবং অবমাননার শিকার হতে হয়। এছাড়াও অনেক ক্ষেত্রে স্বামীহারা হয়ে এক ঘরে রাখা হয় এ রোগে আক্রান্ত নারীদের।

বক্তারা বলেন, এ রোগের আক্রান্ত রোগীদের বিনা খরচে চিকিৎসা সেবা দিচ্ছে হোপ ফাউন্ডেশন। এমনকি যাতায়াত ভাড়াও রোগীকে বহন করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে এই ফাউন্ডেশন। কোন ব্যক্তি যদি এ রোগের আক্রান্ত রোগীকে চিহ্নিত করে আমাদের ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করিয়ে দেয় তবে তাকে পুরস্কৃত করা হবে।