শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

লামায় ভূমি সেবা সপ্তাহ পালিত

৯০

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

সারা দেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২২ মে) সকালে উপজেলা ভূমি অফিসরে আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লামা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ” এই প্রতিপাদ্য নিয়ে সেবা সপ্তাহ পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, লামা সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ, সোনালী ব্যাংকের লামা শাখা ব্যবস্থাপক আসাদ সিদ্দিকী, ইসলামী ব্যাংক লিঃ লামার শাখা ব্যবস্থাপক মোঃ মোমিনুল ইসলাম, গ্লোবাল ইসলামী ব্যাংক লামার ম্যানাজার মোঃ মোর্শেদ সহ প্রমূখ।

সহকারী কমিশনার (ভূমি) কাজী শামীম বলেন, দেশের জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ মে থেকে দেশব্যাপী শুরু হয়েছে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’। যা চলবে ২৩ মে পর্যন্ত। ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মাঝে ব্যাপক পরিচিত করার লক্ষ্যে এবারের ভূমি সেবা সপ্তাহ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে।

তিনি আরো বলেণ, ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে, দালাল মুক্ত ভূমি সেবা প্রদান এবং এই সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দৌরগোড়ায় নিয়ে যেতে নানা কার্যক্রম গ্রহণ করেছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যেন সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে সেজন্য এক ঠিকানায় সকল ভূমি সেবা নিয়ে আসার জন্য স্থাপন করা হয়েছে ষধহফ.মড়া.নফ ভূমি সেবা প্ল্যাটফর্ম।