শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিকশিক্ষার প্রসার ও জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী মানবিক: বাঘাইহাট জোনকর্ণফুলী কলেজে তালিজোড়া দিয়ে চলছে শিক্ষা কার্যক্রম, ৩৭ এর মধ্যে কর্মরত ১০ শিক্ষকপ্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেক্রীড়া প্রতিভা খুঁজতে মাটিরাঙ্গায় ‘নতুন কুঁড়ি’র বাছাই পর্ব অনুষ্ঠিতশিক্ষকরা শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতেও শেখান, ‘স্বপ্নবাহক’ বইয়ের মোড়ক উম্মোচনমহালছড়ির মুবাছড়ি বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিতপুলিশ বা প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে নাজিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যুব কমপ্লেক্সই আজকের যুব উন্নয়ন অধিদপ্তর: দীপন তালুকদারপানছড়িস্থ ৩ বিজিবি’র ৭৮ বছরের গৌরবের পথচলায় মুক্তিযুদ্ধ ও শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ

বান্দরবানে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

৫২

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের সদর উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী ত্রিপুরা সম্প্রদায়ের নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণকারী বান্দরবান সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের লেমুঝিড়ি মূখ পাড়ার আমান চৌধুরীর ছেলে মোঃ ফরহাদ চৌধুরী (৩০)। শনিবার (১৪মে) দুপুরে বান্দরবান সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড লেমুঝিরি মূখ পাড়ায় স্বর্নতি ত্রিপুরা (২৭) নামে এই নারীকে ধর্ষণ করা হয়। পরে সোমবার (১৬ মে) দুপুরে বান্দরবান সদর থানায় ফরহাদ উদ্দিন চৌধুরী’র বিরুদ্ধে ভিকটিম এর স্বামী গুনারাম ত্রিপুরা লিখিত অভিযোগ দায়ের করেন।

ভিকটিমের স্বামী গুনারাম ত্রিপুরা বলেন, সকাল হলে আমার কাজে বেড়িয়ে গেলে ফাঁদ পেতে ছিল ফরহাদ চৌধুরী। পরে সে ঘরে ঢুকে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। আমি এর বিচার চাই। তিনি আরো বলেন, আমি একজন দিনমজুর। আমার স্ত্রী একজন বুদ্ধি প্রতিবন্ধী নারী। আমার ছোট্ট একটি বাচ্চা আছে। আমি কাজ করার জন্য রোয়াংছড়িতে গিয়েছিলাম। যাবার সময় বলেছিলাম কোথাও না যেতে। কারণ সে বুদ্ধি প্রতিবন্ধী।

নাম প্রকাশের অনিচ্ছুক ভিকটিমের আত্বীয় জানান, তারা প্রায় সময় বাড়ির আশে পাশে ঘুরা ফেরা করতে দেখেন ফরহাদ চৌধুরীকে। শুধু তাই নয় ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে উচ্চশৃঙখলা ভাবে আচরণ করে।

এব্যাপারে ফরহাদ উদ্দিন চৌধুরী জানান, বান্দরবান ছাত্রলীগে সদর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচয় দিয়ে তিনি নির্দোষ দাবী করেন এবং ষড়যন্ত্রের স্বীকার বলে জানান।
এব্যাপারে মুঠোফোন বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা শাখার সভাপতি কাউছার সোহাগ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযুক্ত ফরহাদ উদ্দিন চৌধুরী ছাত্রলীগের কোন কমিটিতে নেই। সে ছাত্রলীগের কেউ না।

জানা গেছে, ফরহাদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এলাকায় নানা অপরাধের অভিযোগ রয়েছে। গত ২ এপ্রিল লিমুঝিরি মুখ পাড়ার বাসিন্দা থোয়াই চিং মং মারমা কে অহেতুক কথা তর্কে তাকে মেরে বাম হাত ভেঙ্গে ফেলার অভিযোগ উঠে। তার হামলায় পৃথকভাবে আরো তিন জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা তারা হলেন, আবসার, শুক্কুর ও এক গ্রাম পুলিশ(নাম প্রকাশে অনিচ্ছুক)।

৭নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মনছুর আলম জানান, তার এই কান্ডে এলাকাবাসী আতংকিত আছে। ফরহাদ উদ্দিন চৌধুরীকে এলাকায় পাওয়া যাচ্ছেনা বলে জানান তিনি।

এ বিষয়ে বান্দরবান সদর থানায় যোগাযোগ করা হলে ডিউটিরত পুলিশ কর্মকর্তা এসআই জমির জানান, তারা আমাদেরকে একটি অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করা হবে এবং পরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে জানান তিনি।