শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

লামায় পানিতে ডুবে এক মৃগী রোগীর মৃত্যু

৮৪

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

লামায় পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মে) রাত ১টায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হরিণমারা এলাকায় এই ঘটনা ঘটে। পানিতে ডুবে নিহত মোঃ আব্দুল্লাহ (৩২) আজিজনগর ইউনিয়নের হরিণমারা এলাকার মৃত আলীম উদ্দিন এর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশের সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে মোঃ আব্দুল্লাহ নিজ বাড়ীতে ফেরার পথে হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সকাল ৭টায় স্থানীয় লোকজন তার মরদেহ পুকুরে ভাসতে দেখলে আজিজনগর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরি আজিজনগর ক্যাম্পের পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ পুকুর থেকে তোলে নেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী পুকুর থেকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।